You might also like
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন। তিন বাহিনীর প্রধানগণ তাকে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ, প্রতিরক্ষা সচিব এবং প্রধানমন্ত্রীর প্রেস ও একান্ত সচিববৃন্দ।
Recover your password.
A password will be e-mailed to you.