Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এ ভাষণ সরাসরি প্রচার করা হবে।

সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে সম্প্রচার করা হবে। দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম জাতির উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৪৯ সদস্যের মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

You might also like