Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাহেদা আহমেদ। রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে গেলে তার দেহের প্রায় ৫৫ ভাগ ঝলসে যায়।

পরবর্তীতে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You might also like