লেবাননে ইসরায়েলের এক হামলায় হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদকসহ তিন সাংবাদিক নিহত হয়েছেন। হিজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল মানার জানিয়েছে, তাদের সাংবাদিক আলি শুয়াইব একটি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় নিহত হন।
সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।