Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী Salahuddin Ahmed

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল খানকে স্ত্রীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আসামি ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এটুকু আশ্বাস দিতে পারি, সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে।” তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া আদালতের বিষয় হলেও সরকার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নজিরও রয়েছে। রামিসা হত্যা মামলাতেও দ্রুত বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

You might also like