ইরান-যুক্তরাষ্ট্র শুরু হওয়া থেকে এপর্যন্ত দুমাস হতে চলছে। কিন্তু যুদ্ধ থামার কোন লক্ষ্মণ নেই। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে আগামী দু-তিনমাসের মধ্যে যুদ্ধ থেকে বেড়িয়ে আসবে। কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করলে মনে হবে তার কোন লক্ষ্মণ নেই। এমন এক সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে চাইছেন।
সম্প্রতি ইসলামাবাদ যুদ্ধ বন্ধে মুসলিম বিশ্বের কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। বৈঠক শেষ করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চীনের সমর্থন আদায়ে বেইজিং সফরে যান। এ সময় চীনের পক্ষ থেকে জানানো হয়, তারা শান্তির পক্ষে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে। দুইদেশের যৌথ বিবৃতিতে বলা হয়, “সংঘাত সমাধানে সংলাপ এবং কূটনীতি একমাত্র কার্যকর পথ”। এসময় আরো বলা হয়, , “এ ক্ষেত্রে চীনের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে, যাতে পাকিস্তান আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।” তাই মনে হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল বনাম ইরান সংঘাতে এক অপ্রত্যাশিত মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
সাতকাহন
ডেস্ক