Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

কোন পথে যাচ্ছে যুদ্ধ !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ১৫ দফার শান্তি প্রস্তাব পাঠিয়েছেন। এতে মূল শর্ত হিসেবে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং হরমুজ প্রণালী সবসময় উন্মুক্ত রাখতে বলা হয়েছে। এছাড়াও, ইরানকে আন্তর্জাতিকভাবে সমর্থিত গোষ্ঠীসমূহে অর্থ ও অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত করতে হবে। আমেরিকার প্রস্তাবে রাজি হলে ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। তবে ইরান কতটুকু মানবে, তা এখনো অজানা।

আমেরিকার প্রস্তাবে রাজি হলে ইরান কিছু সুবিধাও পাবে! প্রতিবেদন অনুসারে, ইরানের উপর আন্তর্জাতিক স্তরে যে সব নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হতে পারে। ইরানকে আরও কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে, এমনই মনে করছেন অনেকে। তবে কী কী ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও ইজ়রায়েল মনে করছে, ইরানকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে তারা সুবিধাজনক অবস্থায় থাকবে। যদিও আমেরিকার এই প্রস্তাব ইরান কতটা মানবে, তা নিয়ে সংশয় রয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিন জ়োলফাগারির কটাক্ষ, আমেরিকা চাইছে নিজেদের সঙ্গেই চুক্তি করতে!

You might also like