Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের প্রথম জানাজা আজ, দেশে ফিরবে ৪ মে

যুক্তরাষ্ট্রের University of South Florida-এ হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটনে অবস্থিত Embassy of Bangladesh in Washington DC-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এদিকে, অপর ভুক্তভোগী নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দূতাবাস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। Consulate General of Bangladesh in Miami, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং University of South Florida-এর সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতিও নেওয়া হয়েছিল।

মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, University of South Florida-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। পরবর্তীতে লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর ঘটনাটির নৃশংস ও পরিকল্পিত দিকগুলো আদালতের নথি ও পুলিশের বিবরণে উঠে এসেছে।

You might also like