টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। যার সূত্রপাত হয়েছিল টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে পরে বাদ দেওয়ায় তৈরি হয় বড় ধরনের বিতর্ক।
এই ঘটনায় একদিকে মোস্তাফিজের ব্যক্তিগত আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৯ কোটি ২০ লাখ রুপি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ভারত–পাকিস্তান ম্যাচের সুনির্দিষ্ট বাজারমূল্য নির্ধারণ করা কঠিন হলেও সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পনসরশিপ, টিকিট বিক্রি ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়ে রক্ষণশীল হিসাবেও এর মূল্য প্রায় ৫০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ১২০ কোটির বেশি।
অন্যদিকে, বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেটও বড় আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রায় ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার আয় থেকে বঞ্চিত হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকার সমান।