Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মেসির রেকর্ড টপকানোর হাতছানি রোনালদোর সামনে

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর শুরু হতে আর মাত্র ৬৪ দিন বাকি। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে। এবার ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে তাও ইতোমধ্যেই নির্ধারিত।

গত ২২টি বিশ্বকাপের ইতিহাসে পেলে, ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ ও জিদানের মতো কিংবদন্তিরা ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তবে বিশ্বকাপে ২০টির বেশি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পেরেছেন মাত্র ১৪ জন।

এই তালিকার শীর্ষে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যিনি পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে ২৬ ম্যাচ খেলে রেকর্ড গড়েছেন। তিনি এই রেকর্ডটি গড়েন সর্বশেষ কাতার বিশ্বকাপ জিতে। মেসি জার্মানির লুথার ম্যাথিউসের ২৫ ম্যাচের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন।

তাদের পরেই আছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা (২৪ ম্যাচ), ইতালীয় কিংবদন্তি পাওলো মালদিনি (২৩ ম্যাচ) এবং পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো (২২ ম্যাচ)।

এ সম্পর্কিত

২০২৬ বিশ্বকাপে যদি পর্তুগাল নকআউট পর্বে যায় এবং রোনালদো সব ম্যাচ খেলেন, তবে তিনি ইতিহাসে দ্বিতীয় স্থানে উঠে আসবেন।

এবারের আসন্ন বিশ্বকাপ এই প্রজন্মের দুই সেরা খেলোয়াড়, মেসি ও রোনালদোর বিদায়ী আসর হতে যাচ্ছে। দুজনেই ছয়টি বিশ্বকাপে খেলার রেকর্ড তৈরি করবেন। এর ফলে লুথার ম্যাথিউস এবং মেক্সিকোর ত্রয়ী আন্তোনিও কারবাহাল, আন্দ্রেস গুয়ার্দাদো ও রাফায়েল মার্কেজের পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ড ভেঙে যাবে।

সাতকাহন ডেস্ক

You might also like