Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মেধানির্ভর জনবল গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দক্ষ, মেধাভিত্তিক ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। তিনি বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দক্ষ প্রশাসনিক জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের আরও দক্ষ করে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

You might also like