Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে এলো ৬১ হাজার টন ডিজেল

দেশের জ্বালানি চাহিদা মেটাতে বিদেশ থেকে বড় দুটি চালানে মোট প্রায় ৬১ হাজার টন ডিজেল দেশে পৌঁছেছে। এতে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টনের বেশি ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি অয়েল ট্যাংকার বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায়। জাহাজটি শনিবার বার্থিং করার কথা রয়েছে।

এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে।

এ সম্পর্কিত

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনস জানিয়েছে, মালয়েশিয়া থেকে আসা জাহাজটি ইতোমধ্যে কুতুবদিয়ায় অবস্থান করছে এবং নির্ধারিত সময় অনুযায়ী বার্থিং সম্পন্ন হবে।

প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং এটি মালয়েশিয়া থেকে এসেছে।

সাতকাহন ডেস্ক  

You might also like