Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মাইক বিভ্রাটে ২০ মিনিট দেরিতে শুরু ত্রয়োদশ সংসদের অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মাইক্রোফোনে যান্ত্রিক ত্রুটির কারণে ২০ মিনিট বিরতি দেন। বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন তিনি।

অধিবেশনের শুরুতেই স্পিকারের মাইকে শব্দ বিভ্রাট ও সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটে। সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত মেরামতের চেষ্টা করলেও তাৎক্ষণিক সমাধান সম্ভব হয়নি। যোহরের আযানের কারণে স্পিকার ২০ মিনিটের বিরতি দেন। বিরতির পর হ্যান্ড মাইকে বক্তব্য দেন স্পিকার, তিনি বলেন, “দৈর্ঘ্য ১৭ বছর পর আমরা কার্যকর সংসদ পেয়েছি। মূল মাইকটি ঠিক হলে দ্রুত অধিবেশন পুনরায় স্বাভাবিকভাবে চলবে।”

সাতকাহন ডেস্ক

You might also like