অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত না করার অঙ্গীকার—এই চেতনায় ভাষাশহীদদের প্রতি জাতির অবিচল শ্রদ্ধা অব্যাহত রয়েছে।
সাতকাহন ডেস্ক