Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান হবে না এক পয়সাও!

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান হাইপ্রোফাইল ম্যাচ এবার হচ্ছে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির দ্বিচারিতার প্রতিবাদ জানিয়ে এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের এই ম্যাচ না হওয়ার খবরে আইসিসির কত বড় লোকসানের মুখে পড়বে, তা নিয়ে চলছে হিসাবনিকাশ। একইসঙ্গে পাকিস্তানের ওপর নেমে আসতে পারে নানান নিষেধাজ্ঞার খড়গ— এমনটা শোনা যাচ্ছে। এই যেমন হাজার কোটি টাকার লোকসান থেকে শুরু করে এশিয়া কাপ, দ্বিপাক্ষিক ক্রিকেটে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। তবে সবচেয়ে বেশি আলোচনায় তাদের আর্থিক লোকসানের আশঙ্কা। 

You might also like