Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিহারের বর্তমান গভর্নর আরিফ মোহাম্মদ খান ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশে যোগ দেয়ার সম্ভাবনা

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান বিহারের গভর্নর আরিফ মোহাম্মদ খান বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন। এ নিয়ে সম্প্রতি দিল্লীর মিডিয়া পল্লীতে ব্যাপক আলোচনা চলছে। সংবাদপত্র গুলোতে সংবাদ-ও প্রকাশ হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ভারত সফরকালে চূড়ান্ত হবে দিল্লী থেকে সূত্র জানিয়েছে।

কোনো দেশ সাধারণত পেশাদার কূটনীতিককে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে পাঠায়। তবে এর ব্যাতিক্রম-ও হয়। অতীতে ভারত গুরুত্বপূর্ণ দেশগুলোতে জ্যেষ্ঠ রাজনীতিবিদ বা প্রশাসকদেরও দূত হিসেবে পাঠিয়েছে।

বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা ব্রাসেলসে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত-ইইউ বাণিজ্য চুক্তির পর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ঢাকায় তার উত্তরসূরি নিয়ে এখনো আলোচনা চলছে। আরিফ মোহাম্মদ খানের নাম চলে আসার প্রধান কারণ হচ্ছে, তিনি বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে এবং সমাজ সম্পর্কে বেশ জ্ঞাত। এছাড়া বাংলায় কথা বলায় অভ্যস্ত।

You might also like