ভারত ও পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা যুক্তরাষ্ট্র তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দাপটের সঙ্গে। সুপার এইটের আশা টিকিয়ে রাখতে জয়ের বিকল্প না থাকা ম্যাচে তারা নেদারল্যান্ডসকে ৯৩ রানে হারিয়ে রেকর্ড গড়েছে। আইসিসির সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে এটিই সর্বোচ্চ রানের ব্যবধানে জয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ২০ ওভারে তোলে ১৯৬ রান। সাইতেজা মুক্কামাল্লা ৭৯ ও শুভাম রঞ্জন অপরাজিত ৪৮ রান করেন।
জবাবে নেদারল্যান্ডস ১৫.৫ ওভারে ১০৩ রানে অলআউট হয়। বাস ডি লিট সর্বোচ্চ ২৩ রান করেন। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।