প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের ২০১ নম্বর রুমে ৫০% লাইট ও ৫০% এসি ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ে উদ্যোগ নিয়েছেন। দিনের বেলা জানালার পর্দা খোলা রেখে সূর্যের আলো ব্যবহার করা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশে এই উদ্যোগ সচিবালয়ের সব কক্ষে বাস্তবায়ন করা হয়েছে এবং তিনি দেশের সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিস, শপিংমল ও বাসায় একই ধরণের সাশ্রয়মূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।