Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আবারো বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে সহিংসতা বাড়ায় যুক্তরাষ্ট্রইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে, যেখানে হঠাৎ করেই তেলের দাম বেড়ে গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪.৪৪ ডলারে পৌঁছায়। তবে মঙ্গলবার ভোরে কিছুটা কমে তা ১১৩.৫৪ ডলারে নেমে আসে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধিই এই মূল্যবৃদ্ধির মূল কারণ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে।

তবে আইআরএনএর বরাতে ইরানের সামরিক সূত্র যুক্তরাষ্ট্রের এই দাবি নাকচ করে দিয়েছে। তাদের ভাষ্য, ইরানের নৌকা ধ্বংসের দাবি ‘ভিত্তিহীন’।

সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।

সাতকাহন ডেস্ক

You might also like