Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল।

গতকাল (রোববার) রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য এমন সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ।

ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টাইগার এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে।

You might also like