Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও দেবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য সরকার ‘কৃষক কার্ড’ বিতরণ করবে। আপাতত এটি পাইলট প্রকল্প হিসেবে নির্দিষ্ট অঞ্চলে চালু হবে, পরে সারাদেশে সম্প্রসারিত হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সরকারের লক্ষ্য দেশের সব কৃষককে এই কার্ডের আওতায় আনা। কার্ডটি কৃষকদের উৎপাদন সংক্রান্ত সব ধরনের সুযোগ-সুবিধা সরাসরি প্রদান করবে।

মন্ত্রী বলেন, স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে কৃষক সরাসরি ব্যাংকিং ও অন্যান্য সুবিধা পাবেন, মধ্যস্বত্বভোগীর মাধ্যমে কোনো লিকেজ হবে না। এটি কৃষক ও রাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

সাতকাহন ডেস্ক

You might also like