রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী সরকারি গাড়ির পরিবর্তে নিজস্ব টয়োটা গাড়িতে চলাচল করছেন। দিনের কর্মসূচিতে তিনি সাভার ও শেরে বাংলা নগর সফর শেষে একই গাড়িতে সচিবালয়ে যান।
যানজটের কথা বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। আগে যেখানে ১৩-১৪টি গাড়ি থাকত, সেখানে এখন তা কমিয়ে চারটিতে আনা হয়েছে।