ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তাকে কর্মস্থলে পাননি। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেও দায়িত্বশীল কাউকে না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এবং বলেন, সরকারি দপ্তরে অনিয়ম বা দায়িত্বহীনতা সহ্য করা হবে না।