পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান।
তিনি ২০২৪ সালের ২১ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন। ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে পুলিশ বাহিনী পুনর্গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার তাকে এ দায়িত্ব দেয়।
চাকরির মেয়াদ শেষ হলেও দুই বছরের চুক্তিতে তাকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা।