গতকাল মঙ্গলবার রাতে তেল আবিবে চালানো এ হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা অন্তত ১৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে গতকাল লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানিই হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি।