Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নাসিমুল গনি নতুন মন্ত্রিপরিষদ সচিব : চুক্তিতে নিয়োগ পাওয়া

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে সরকার নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আজ সোমবার এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগের মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়। এরপর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবারই নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। এই সময়ে সরকার তড়িঘড়ি করে কেন এই রদবদল করল তা স্পষ্ট নয়।

You might also like