Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন কায়কোবাদ

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন। পরে বিকেলে ধর্মমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কুমিল্লা-৩ আসনের একজন জনপ্রিয় প্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এ আসন থেকে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

You might also like