Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

তেহরানের আবাসিক এলাকায় বোমা হামলা, প্রাণ গেল ৪০ জনের

ইরানের রাজধানী তেহরানে সোমবার রাতের ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আর অনেক মানুষ আহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, রাতভর দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ হয়ে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুধু তেহরান নয়, ইসফাহানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। হামলার মধ্যে একটি পারমাণবিক স্থাপনা, সরকারি কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি এক-দুই ঘণ্টা পরপর বিস্ফোরণের শব্দে পুরো দেশ থমথমে অবস্থায় রয়েছে। তবে বিস্ফোরণের লক্ষ্যবস্তু ও প্রকৃত ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো জানা যায়নি।

সাতকাহন ডেস্ক
You might also like