Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট; শিক্ষক পুলিশ হেফাজতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় বিভাগের এক শিক্ষক ও শিক্ষার্থীর এক ঘনিষ্ঠ সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

মিমো বাড্ডায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কিছু লিখিত তথ্য উদ্ধার করা হয়েছে, যা তদন্তের অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে পাওয়া আলামতের ভিত্তিতে সংশ্লিষ্ট এক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তার সম্পৃক্ততা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একই ঘটনায় মিমোর এক ঘনিষ্ঠ সহপাঠীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে বিভাগের শিক্ষকরা তার বাসায় যান। পরে কিছু তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের বিষয়ে ধারণা পাওয়া গেলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।

সাতকাহন ডেস্ক

You might also like