Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

‘ক্লিন ও গ্রিন সিটি’ গড়তে রাজধানীতে নামছে ২৫০ ইলেকট্রিক বাস

রাজধানী Dhaka-কে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। এর অংশ হিসেবে আধুনিক বাস সার্ভিস চালু এবং ২৫০টি ইলেকট্রিক বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের অধীনে Dhaka North City Corporation এবং Dhaka South City Corporation-এর মাধ্যমে রাজধানীতে পরিচ্ছন্নতা ও সবুজায়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন এবং সচেতনতামূলক গ্রাফিতি।

এছাড়া Dhaka South City Corporation-এর উদ্যোগে মাতুয়াইল ল্যান্ডফিলকে একটি সমন্বিত সার্কুলার ইকোনমিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে বর্জ্যকে ‘জিরো ওয়েস্ট’-এ রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

এদিন বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত সময়ের মধ্যে তিনি দুটি প্রশ্ন ও সংশ্লিষ্ট সম্পূরক প্রশ্নের জবাব দেন।

You might also like