বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও চলমান সংকটের সুযোগে অবৈধ মজুত রোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গত ২৫ মার্চ থেকে ঢাকা, রাজশাহী, সিলেট ও কুমিল্লাসহ মোট ৯টি জেলার গুরুত্বপূর্ণ ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বাহিনীটি।