Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। শিক্ষার্থীরা ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ফরমের ফি জমা দেওয়ার শেষ সময় ১৩ সেপ্টেম্বর।

সোমবার (২৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণের জন্য শিক্ষার্থীপ্রতি মোট ৬০০ টাকা ফি দিতে হবে। এর মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা আগামী ৩১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওই তালিকা থেকে নির্ধারিত প্রক্রিয়ায় ১ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণ করতে হবে।

You might also like