Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বন্ধ বাস চলাচল

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে জেলার কোনো রুটেই বাস ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন গন্তব্যে যেতে না পেরে টার্মিনালে অপেক্ষা করছেন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিন আগে জেলার কর্মরত শ্রমিকদের হরিপুর এলাকার শ্রমিকেরা মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের মধ্যে বিরোধ তৈরি হয়।

তিনি বলেন, বিরোধের জেরেই বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

সাতকাহন ডেস্ক

You might also like