পাঁচ দিনের মধ্যে প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে। এর মধ্যে একটি ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে, বাকি দুটি আগামী বুধবারের মধ্যে আসবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার থেকে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হলেও বিকল্প উৎস থেকে এলএনজি আনার চেষ্টা চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে বড় ধরনের গ্যাস সংকট এড়ানো সম্ভব হবে।
সাতকাহন ডেস্ক