বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময়সভায় এই নির্দেশ দেন তিনি।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়ে জেলা প্রশাসক জানান, প্রথমে সরকারি গাড়িগুলো অপ্রয়োজনীয় হর্ন ছাড়া চলবে। পরে পর্যায়ক্রমে জেলার সব যানবাহনকে হর্নমুক্ত চলাচলে উদ্বুদ্ধ করা হবে।
পরে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সরকারি ও আধাসরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় বাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের আগামী ১২ সপ্তাহের মধ্যে গাজীপুর নগরকে হর্নমুক্ত করতে সচেতন করা হয় এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করার আহ্বান জানানো হয়।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাতকাহন ডেস্ক