ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার (১২ এপ্রিল) ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে মায়ের প্রয়াণের খবরটি নিশ্চিত করেছেন।
এর আগে বুকে ব্যাথা নিয়ে শনিবার সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তাঁর। কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।