লজ্জা আর লজ্জা। এত লজ্জা কোথায় রাখি। বাংলাদেশ মাকাই টেস্টে যা করেছে তা এক বেদনাদায়ক ট্রাজেডি। ডারউইন টেস্টে জয়ের পর টাইগাররা গর্বে নীল আকাশে উড়ে বেড়াচ্ছিল। কিন্তু মাকাই টেস্টের প্রথম টেস্টে ৬৪ রানে অল আউট? এ যেন আকাশ থেকে একেবারে ভূমিতে পতন। অস্ট্রেলিয়ার ১১ জন ক্রিকেট সেনার বুকের মাঝারে প্রতিশোধের আগুন ধিকি ধিকি জ্বলছিল। তাই আপন কারিশমায় লাল বল হাতে মিচেল স্টারক মাকাই পিচে আগুন ঝরিয়েছেন। তিনি ১২ রানে বাংলাদেশের ৫ ব্যাটসম্যানকে সাজ ঘরে ফিরিয়ে দিয়েছেন। বিশ্বর অন্যতম সেরা পেস ব্যাটারি স্টারক মাত্র ২২ বল খরচ করেন এই উইকেট শিকারের তাণ্ডব লীলা চালানর সময়। তিনি তার প্রথম স্পেলে প্রথম ওভারে উইকেট নেন। তবে তার নৈপুণ্য বাংলদেশি স্পিড স্টার শরিফুলকে নতুন জীবন দেয়। তিনিও বল হাতে স্টারকের মতো জ্বলে ওঠেন আপন মহিমায়। তিনিও ৫ উইকেট নেন। ফাই ফার এই প্রথমবারের মতো পেলেন অসি মাঠে। এর আগে ডারউইন টেস্টে হাসানও ৫ উইকেট নেন। মাকাই মাঠে সবুজের ক্যানভাস। মাঠ দেখেই বোঝা যাচ্ছিল এখানে পেসাররা তাদের ভয়ংকর তুলির আঁচড়ে এলোমেলো করে দেবে বাটারদের। তাই হল। দিন শেষে ১৮ উইকেট পতনের দিনে পেসাররা ১৭ উইকেট নেন। বাকি উইকেট নেন বাংলাদেশের স্পিনার মিরাজ। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ১০১ রানে। তাদের হাতে আছে দুই উইকেট। গ্রিন ৫১ ও লায়ান ১০ রান নিয়ে ব্যাট করছেন। মাচ অবশ্য ১৬ ওভার আগেই শেষ করে দেন আম্পায়ার। সকালে মিচেল স্টারক আর বিকালে শরিফুল। এদের দুই জনের গল্প গাথায় উজ্জ্বল হয়ে থাকবে মাকাইয়ের প্রথম টেস্টের ইতিহাস।
টসে হেরে বাংলাদেশ বাট করতে নামে। দুই ওপেনার সাদমান ও তানজিদ রানের খাতা না খুলেই ফিরে যান সাজ ঘরে। মমিনুল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছেলেন । কিন্তু ৯ রান করে তিনিও দুই ওপেনারের চেনা পথ ধরে ফিরে যান। এরপর অধিনায়ক শান্ত ও লিটন কোন রান স্কোর বোর্ডে যোগ করতে পারেন নি। স্টারকের বোলিং দেখে মনে হচ্ছিল টাইগাররা টেস্ট ইতিহাসের সব চেয়ে কম রানে আউট হতে যাচ্ছে। কারণ টেস্ট ইতিহাসে সব চেয়ে কম রানের রেকর্ড ২৬ রান। ১৯৫৫ সালে ইংলান্ডের কাছে নিউজিলান্ড অল আউট হয়েছিল। এরপর ২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৭ রান। এরপর মুশফিক চেষ্টা করেছিলেন দল কে ধ্বংস স্তূপ থেকে টেনে বের করার জন্য । কিন্তু তিনি পারেন নি। তার উইল থেকে ৫ রানের বেশি আসে নি। ২১ রানে ৬ উইকেট পতনের পর মেহেদি মিরাজ ও হাসান দলকে চরম লজ্জার হাত থেকে বাচান। এমন কি নিজেদের করা ৪৩ রানের লজ্জা কাটান যাবে কিনা সেই শঙ্কাও ছিল। শেষ পর্যন্ত ৬৪ রান করতে পারে বাংলাদেশ। আজ মাকাই টেস্টের দ্বিতীয় দিন।
You might also like