You might also like
উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান সরকারের প্রতিনিধি ও বিএনপির নেতারা।
সেখান থেকে তিনি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একটি সুধী সমাবেশে অংশ নেবেন। পরে যশোর শহরে ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী সফরে পাবলিক লাইব্রেরি পরিদর্শন ও ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দেওয়ার পর রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর যশোরে এটিই তার প্রথম সরকারি সফর।
Recover your password.
A password will be e-mailed to you.