চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ইউরোপে জ্বালানি সংকট দীর্ঘায়িত হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংগঠনটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ভবিষ্যতে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গ্যাস ও তেলের ব্যবহার কমানো এবং জ্বালানি খরচ বাড়ায় এমন পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান সংঘাতে বৈশ্বিক তেল সরবরাহে প্রভাব পড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালি ও খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণের বিষয়টি বিশ্ববাজারে বড় ভূমিকা রাখছে।
সাতকাহন ডেস্ক