ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জেরে পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানজুড়ে হামলার পর ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আল জাজিরা সংবাদদাতা জানিয়েছেন, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া সেখানে সতকর্তা সাইরেন বাজানো হয়েছে।