Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

আফগানিস্তানে হা’মলায় পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব আল হক’-এর প্রশংসা করেছেন। তিনি বলেন, পাকিস্তান অত্যন্ত কার্যকরভাবে অভিযান পরিচালনা করছে। টেক্সাস অঙ্গরাজ্যে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির-এর ভূয়সী প্রশংসা করে তাঁদের ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন।

শুক্রবার পাকিস্তানি বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আফগান তালেবান সরকারের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় বলে জানানো হয়েছে। সামরিক মুখপাত্র দাবি করেন, সীমান্তের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের প্রতিহত করা হয়েছে এবং বেসামরিক ক্ষতি এড়াতে সংযম দেখানো হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং একাধিক সামরিক পোস্ট, ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক রেড ক্রস কমিটি-এর পক্ষ থেকেও উত্তেজনা কমিয়ে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সাতকাহন ডেস্ক
এ সম্পর্কিত
You might also like