Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

‘আত্মসমর্পণ নয়, শেষ পর্যন্ত লড়বে হিজবুল্লাহ’

ইসরায়েলের সঙ্গে সংঘাত তীব্র হওয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। টেলিভিশন ভাষণে তিনি বলেন, হিজবুল্লাহ কোনো অবস্থাতেই ইসরায়েলের কাছে “আত্মসমর্পণ করবে না”

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ভঙ্গ করেছে এবং এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালালে জবাবে লেবাননে বিমান হামলা ও সেনা মোতায়েন করে ইসরায়েল, ফলে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন।

You might also like