চট্টগ্রামের কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকায় বিশেষ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে। উদ্ধার হওয়া ৩২ লাখ ৫০ হাজার মিটার জালের আনুমানিক মূল্য প্রায় ৩১২ কোটি টাকা, যা পরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আইএসপিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি গুদাম ও দুটি পরিত্যক্ত ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা এগুলো মজুদ করে আসছিল বলে জানা গেছে।
সরকারের ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও জাটকা রক্ষায় চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধ কার্যক্রম দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাতকাহন ডেস্ক