বাংলাদেশ ক্রিকেট দল এক কঠিন প্রতিপক্ষের সামনে। বিশ্বর অন্যতম ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার সাথে দুই টেস্ট সিরিজ খেলার জন্য সেখানে সফর করবে। তবে ইনজুরির কারনে তিন ক্রিকেটার – স্পীড স্টার নাহিদ, পেসার শরিফুল ও ব্যাটসম্যান লিটন দাস। ডারউইনে প্রথম টেস্টে সাগতিকদের বিপক্ষে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। এই টেস্ট ১৩ আগস্ট ডারউইনে এবং ২২ আগস্ট দ্বিতীয় টেস্ট সাউথ মাকায়ে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় টেস্টে দলে ফিরে আসবেন শরিফুল ইসলাম এবং লিটন দাস এমনটি আশা করছেন কর্তা বাক্তিরা। আর নাহিদের দলে ফেরার কোন সুযোগ নেই বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট দল তাদের জিম্বাবুয়ে সফরের দুঃস্বপ্ন পিছনে ফেলে অসি সফরে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চায়। কিন্তু ঘুরে দাঁড়াব বললেই তো হয় না। এর জন্য যে পাফরমেন্স করা দরকার তা টাইগাররা করতে পারবে কিনা তাই দেখার বিষয়। প্রস্তুতি ও অনুশীলনী ম্যাচ আছে। এই দুই দিকেই সেরাটা দেখাতে হবে। অসি সফর চালেঞ্জিং শান্ত বাহিনীর জন্য। তবে লড়াই শুরুর আগে প্রস্তুতি সেশন, অনুশীলন ম্যাচ রয়েছে। এই সময়টা নিজেদের গুছিয়ে নিতে পারলে ভাল কিছু করার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং লাইন আপ যে কোন দলের কাছে দুঃস্বপ্ন। এই আক্রমনের সামনে দায়িত্বশীল বাটিং করা ছাড়া কোন পথ নেই। তাদের ফাস্ট বোলিং কিংবা স্পিন অ্যাটাক মোকাবিলা করতে হলে উইলো হাতে সেরা পারফর্মেন্স দেখাতে হবে। এছাড়া তিন বিভাগে- ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে নিজেদের মেলে ধরতে হবে। দলগতই নয় বাক্তিগত পারফরমেন্সে জ্বলে উঠতে হবে। তা হলে অস্ট্রেলিয়া সফর টাইগারদের সামনে লজ্জা উপহার দেবে না। টেস্টের প্রতিদিন এক একটা উজ্জ্বল দিন হবে সেই প্রতাশায় বাংলাদেশী ক্রিকেটারা জীবন লড়িয়ে দেবে। ফলে একটা ভাল সিরিজ দেখার অপেক্ষায় রইলো টাইগার সমর্থকরা।
ক্রীড়া প্রতিবেদক
সাতকাহন