Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) শিক্ষাব্যবস্থা চালুর বিষয়টি সরকার ভাবছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে

শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন ও অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নতুন শিক্ষাপদ্ধতি চালুর বিষয়টি বিবেচনা করছে।

ব্লেন্ডেড শিক্ষাব্যবস্থা চালু হলে ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে ক্লাস করার সুবিধা পাবেন, পাশাপাশি ক্লাসরুমের মাধ্যমে সরাসরি শিক্ষকের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন।

You might also like